কৃষ্ণনগরে সৃজনশীল কোচিং সেন্টারের অভিভাবক সমাবেশে শিক্ষা নিয়ে অনুপ্রেরণার বার্তা
- আপডেট সময় : 08:45:03 pm, Friday, 24 October 2025 313 300 বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি:কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে সৃজনশীল কোচিং সেন্টারের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কৃষাণ মজদুর হাইস্কুলে আয়োজিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোচিং সেন্টারের সভাপতি ডা. সুশান্ত কুমার ঘোষ, এবং সঞ্চালনা করেন কৃষাণ মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান কবীর শান্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষাণ মজদুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষাণ মজদুর হাইস্কুলের সহকারী শিক্ষক বাবু দেবদাশ কুমার, মাওলানা জুবাইর ইসলাম, আশাফুল ইসলাম, কোচিং সেন্টারের পরিচালক টি. এম. আল মামুন, শিক্ষক ফেরদাউস হোসেন, এবং অভিভাবক উৎপল অধিকারী ও আব্দুস সামাদ সরদার।
অনুষ্ঠানে সকল শ্রেণির অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে কোচিং সেন্টারের পরিচালক টি. এম. আল মামুনের জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানানো হয়।





























