সাতক্ষীরা 12:22 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

৮ নং ধুলিহর ইউনিয়নের নির্বাচনী পথসভায় মুহাদ্দিস আব্দুল খালেকের অংশগ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:05:51 pm, Wednesday, 22 October 2025 175 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন শাখার আয়োজনে বুধবার (২২ অক্টোবর) বিকালে ভালুকা চাঁদপুর ঈদগাহ ময়দানে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাবেক আমীর অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আমীর ও ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসেন, নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা আনিছুর রহমান, ব্রক্ষরাজপুর ইউনিয়নের আমীর মাওলানা জাকির হোসেন, ধুলিহর ইউনিয়নের নায়েবে আমীর হাফেজ ক্বারী মাওলানা আনওয়ারুল ইসলাম, আজিজুল হাকিম, সেক্রেটারি রবিউল ইসলাম, যুব বিভাগের সভাপতি সাংবাদিক মাওলানা আব্দুল করিম, সহসভাপতি প্রফেসর বায়জীদ বোস্তামীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক তাঁর বক্তৃতায় বলেন, “আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আমরা সংসদে দাঁড়িয়ে কোরআন ও হাদীসের আলোকে কথা বলতে চাই। জুলুমতন্ত্র, স্বৈরতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
পথসভা শেষে পীর মানিক চৌধুরী (রহ.) ও আলহাজ ক্যাপ্টেন রবিউল ইসলামের স্মরণে এক মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন তরুণ আলেম মাওলানা শামীম রেজা সিদ্দিকী ও মাওলানা ক্বারী আশরাফুজ্জামান আল-আজাদী। মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন তরুণ শিল্পী আল-আমিন ও রাকিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

৮ নং ধুলিহর ইউনিয়নের নির্বাচনী পথসভায় মুহাদ্দিস আব্দুল খালেকের অংশগ্রহণ

আপডেট সময় : 10:05:51 pm, Wednesday, 22 October 2025