সাতক্ষীরা 1:58 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:03:58 pm, Wednesday, 22 October 2025 148 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে সাতক্ষীরা কালেক্টর চত্বর থেকে একটি র‌্যালি বের হয় যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন’ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেনজেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, রোডস এন্ড হাইওয়ে এক্সেন আনোয়ার পারভেজ, জেলা বিআরটিএ মটরযান পরিদর্শক ওমর ফারুক, উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দীন, সাতক্ষীরা সদর ট্রাফিক অফিস, টিআই আব্দুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা বাজাজ সিএনজি অটোটেম্পু মালিক ও ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মোঃ রেজাউল ইসলামসহ সরকারি কর্মকর্তা, নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ, চালক সংগঠনের প্রতিনিধি, রোভার স্কাউট ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য প্রাণ ঝরছে অসচেতনতা, অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং ও নিয়ম না মানার কারণে। শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারী সবার মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে হবে। বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতে নিয়মিত প্রশিক্ষণ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা, ওভারটেকিং নিয়ন্ত্রণ এবং যাত্রীবাহী যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা জোরদারের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 03:03:58 pm, Wednesday, 22 October 2025