সাতক্ষীরা 4:39 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নোবেল মনোনীত সুদীপ্ত দেবনাথকে সংবর্ধনা দিল ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:47:14 pm, Sunday, 19 October 2025 290 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের তরুণ সমাজকর্মী ও ‘শিশু নোবেল’ হিসেবে খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত সুদীপ্ত দেবনাথকে সংবর্ধনা দিয়েছে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াত শাখা।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় নবী সানার মার্কেটে অবস্থিত ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াত অফিসে এই সংবর্ধনা প্রদান করা হয়।

ধুলিহর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুর করিম’র সভাপতিত্ব ও ধুলিহর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবু তাহের বাবুর পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম।

বিশেষ অতিথি উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, উপজেলা ইউনিট সদস্য ধুলিহর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক আশরাফুল আলম বুলু, ধুলিহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: রবিউল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহিনুর রহমান’সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সুদীপ্ত দেবনাথ ব্রহ্মরাজপুর সাহাপাড়া এলাকার স্কুল শিক্ষক যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান। তার নানা উদ্যোগে স্থানীয় শিশু ও যুবসমাজকে শিক্ষিত ও সমাজসেবায় সম্পৃক্ত করার প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

ইউনিয়ন যুব জামায়াতের নেতৃবৃন্দ বলেন, সুদীপ্তের মতো প্রতিভাবান ও সমাজসেবায় নিবেদিত যুবসমাজকে প্রেরণা দেওয়া দেশের জন্য গর্বের বিষয়। তারা তার ভবিষ্যৎ কর্মযাত্রার জন্য শুভকামনা জানিয়ে বলেন, তার অর্জন স্থানীয় যুবকদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সুদীপ্তের প্রতি সম্মান প্রকাশের পাশাপাশি তার অর্জনকে উৎসাহিত করার মাধ্যমে সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নোবেল মনোনীত সুদীপ্ত দেবনাথকে সংবর্ধনা দিল ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াত

আপডেট সময় : 05:47:14 pm, Sunday, 19 October 2025