কালিগঞ্জে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা ও সাংস্কৃতিক উৎসব
- আপডেট সময় : 01:23:07 am, Thursday, 9 October 2025 281 300 বার পড়া হয়েছে

মো: আফজাল হোসেন,নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ফুটবল মাঠে ৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী “৭ম বৃক্ষমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
স্থানীয় সামাজিক সংগঠন ‘চাঁচাই সবুজ সংঘ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় থাকছে বৃক্ষরোপণ, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা বিনোদনমূলক আয়োজন। উদ্বোধনের দিনেই জমজমাট সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় শিল্পী শাওন, সাথী, কাবলী শাহীন ও ভোলা (যশোর)।
তৃতীয় দিন (১১ অক্টোবর) হাস্যরস ছড়াবেন দেশসেরা কৌতুকশিল্পী হারুন কিসিঞ্জার (ঢাকা)।
চতুর্থ দিন (১২ অক্টোবর) সঙ্গীত পরিবেশন করবেন রুক্সি ও শিবলু (খুলনা)।
ষষ্ঠ দিন (১৪ অক্টোবর) দর্শকদের মাতাবেন কৌতুকশিল্পী মুজিবর (ঝিনাইদহ)।
অষ্টম দিন (১৬ অক্টোবর) সুরের মূর্ছনায় মন ভরাবেন পিউ ও জেমস অনিক (খুলনা)।
আর সমাপনী দিন (১৮ অক্টোবর) বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন ঢাকার জনপ্রিয় শিল্পী রাজ্জাক ও মেরিন মেরি।
আয়োজকরা জানান, স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষপ্রেম জাগ্রত করাই এ মেলার মূল লক্ষ্য। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান, যা স্থানীয় সংস্কৃতির বিকাশে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন তারা।






























