সাতক্ষীরা 3:28 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

নিজ পরিবেশ পরিষ্কার রাখুন—সাতক্ষীরায় মশকনিধন কার্যক্রম উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:24:23 pm, Thursday, 25 September 2025 159 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি:“নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভায় মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ ক্লিনিং ক্যাম্পেইন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুখরালী বলফিল্ড থেকে শুরু করে আমতলা মোড়, কুখরালী কলোনীপাড়া ও আশপাশের এলাকায় মাইকিং, জনসচেতনতামূলক প্রচারণা, ময়লা-আবর্জনা অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়।

ব্র্যাকের ওসিসিএইচ প্রজেক্ট ম্যানেজার অমিত কুমার সরকার বলেন, “ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে হলে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।”
ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার আল মা হাবিবা বলেন, “সাতক্ষীরাকে পরিচ্ছন্ন রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। ডাস্টবিন ব্যবহার করতে হবে, যত্রতত্র ময়লা ফেলা যাবে না।”

এ সময় উপস্থিত ছিলেন—ব্র্যাকের মেডিক্যাল টেকনোলজি (টিবি) কর্মকর্তা মাহমুদ হাসান, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা গালিব মিয়া, প্রেয়ণার জেলা সমন্বয়ক নাসরিন সুলতানা, ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটির সমন্বয়ক উত্তম কুমার মিত্র, রেড ক্রিসেন্ট যুব প্রধান ইলিয়াস হোসেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয় সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নিজ পরিবেশ পরিষ্কার রাখুন—সাতক্ষীরায় মশকনিধন কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : 05:24:23 pm, Thursday, 25 September 2025