সাতক্ষীরায় এএসপি হাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ
- আপডেট সময় : 01:53:15 am, Tuesday, 23 September 2025 263 300 বার পড়া হয়েছে

সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব মোঃ হাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা হাফিজুর রহমান ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) হিসেবে যোগ দেন। এরপর তিনি কেএমপি খুলনা, মাগুরা জেলা পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা এবং ডিএমপি ঢাকায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ দেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খাঁন।






























