সংবাদ শিরোনাম ::
ভোমরায় ৫ বোতল কোরেক্সসহ হালিম মাস্টার ও সহযোগী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 02:10:27 am, Sunday, 21 September 2025 242 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার ভোমরায় পাঁচ বোতল কোরেক্সসহ হালিম মাস্টার ও তার এক সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোমরা বন্দরের একটি সার্ভিসিং সেন্টারের পিছন থেকে তাদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন মোল্লার নেতৃত্বে এসআই হেমায়েত, কনস্টেবল ফিরোজসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এসময় হালিম মাস্টার ও তার সহযোগীর কাছ থেকে ৫ বোতল কোরেক্স উদ্ধার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি নিজাম উদ্দিন মোল্লা জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























