দায়িত্বশীল বক্তব্যে ও জনগণের আস্থা অর্জন করতে হবে – মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী
- আপডেট সময় : 10:24:38 pm, Saturday, 20 September 2025 248 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:“বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং সত্য, ন্যায় ও আদর্শের ভিত্তিতে বাস্তবভিত্তিক বক্তব্য উপস্থাপন করতে হবে”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।
তিনি বলেন, “ছাত্রগণের অভ্যুত্থান-পরবর্তী নতুন এই বাংলাদেশে জনগণ আমাদেরকে দায়িত্বশীল জায়গায় বসানোর জন্য ইতোমধ্যেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাই সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আমাদের বক্তব্যকে দায়িত্বশীলভাবে উপস্থাপন করতে হবে।”
গত শনিবার বিকেল ৪টায় উপজেলার শহীদ আলী মোস্তফা মিলনায়তনে উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী প্যানেল বক্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নাসির উদ্দীন প্রমুখ।





























