সাতক্ষীরা 4:36 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ডিবি ইউনাইটেড হাইস্কুলে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:32:38 am, Friday, 19 September 2025 134 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।

সভায় প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য মাঠ, সরঞ্জাম, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স.ম. শহিদুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম,বি ডি এফ প্রেসক্লাবে সভাপতি মো : শাহাদাৎ হোসেন বাবু, সদর উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক মাও. আনিছুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, আসন্ন ২২সেপ্টেম্বর বিকেল আড়াইটা ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. মুকুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ডিবি ইউনাইটেড হাইস্কুলে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 12:32:38 am, Friday, 19 September 2025