সাতক্ষীরা 11:15 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে সম্প্রীতি ও সহাবস্থানের দেশ গড়ার স্লোগানে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:55:02 pm, Saturday, 13 September 2025 181 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি :“সম্প্রীতি ও সহাবস্থানের দেশ গড়ার” আহ্বান নিয়ে কালিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার কাকশিয়ালী ব্রিজের পূর্ব পাশে বাজারগ্রাম ঋষিপাড়ায় জামায়াতে ইসলামী কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড শাখা আয়োজিত এ মতবিনিময় সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন— “বাংলাদেশের সকল মানুষ মিলেমিশে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাবে—এই লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা। ভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক, তাই একসাথে দেশ গড়তে হবে। বিগত সময়ে আমাদের নায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, রাষ্ট্রিয় বাহিনীকে ব্যবহার করে আমাদের কণ্ঠরোধ করা হয়েছে। নাগরিক অধিকার হরণ কারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ অব্যাহত থাকবে।

কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের ১নং ওয়ার্ডের সভাপতি নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক অব্দুল ওহাব সিদ্দিকী, এছাড়া প্রেসক্লাব সেক্রেটারি সুকুমার দাশ বাচ্চু সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও বিশ্বাসের মধ্য দিয়েই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মতবিনিময় ও সম্প্রীতির আহ্বান সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নানা স্তরের মানুষ উপস্থিত থেকে মুক্ত আলোচনা করেন এবং সম্প্রীতি রক্ষায় সকলে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে সম্প্রীতি ও সহাবস্থানের দেশ গড়ার স্লোগানে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময়

আপডেট সময় : 07:55:02 pm, Saturday, 13 September 2025