আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান
- আপডেট সময় : 07:18:58 pm, Tuesday, 9 September 2025 625 300 বার পড়া হয়েছে

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. নীতিশ চন্দ্র গোলদার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি আরএমও ডা. প্রসুন কুমার মন্ডলের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
ইতিপূর্বে ডা. নীতিশ চন্দ্র গোলদার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে কর্মরত ছিলেন। বদলির কারণে তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এদিকে সদ্য বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বদলি হয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমও ডা. প্রসুন কুমার মন্ডল, মেডিকেল অফিসার ইমরান হোসেন, হিসাবরক্ষক সুকান্ত পাল, হেলথ ইনচার্জ আবু মুছা, গোলক চন্দ্র বিশ্বাস, সহকারী হেলথ ইনচার্জ মইনুল ইসলাম ও লিয়াকাত হোসেন। এছাড়া বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ হাসান, এমটিইপিআই শংকর মল্লিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নবাগত কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদারকে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন।





























