সংবাদ শিরোনাম ::
সাংবাদিক মাসুদ আলীর সহধর্মিণীর জানাজা শেষে দাফন সম্পন্ন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 09:50:13 pm, Thursday, 4 September 2025 201 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক মাসুদ আলীর সহধর্মিণী নিলুফা ইয়াসমিনের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর শহরের পলাশপোল জামে মসজিদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে কামালনগর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি এক কন্যা ও স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























