সাতক্ষীরা 1:40 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:33:26 pm, Thursday, 4 September 2025 438 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা :সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কিশোরকণ্ঠ ফাউন্ডেশন জেলা শাখা আয়োজিত ঐতিহ্যবাহী ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জুবায়ের হোসেন। পরিচালনা করেন পরিচালক জনাব মতিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সদস্য সচিব জিএম নাহিদ হাসান, আনিসুর রহমান, জাহিদ হাসান রানা, হাফেজ সোহরাব হোসেন, আবু বক্কার সিদ্দিক, নাজমুল হাসান ও আব্দুস সামাদসহ আরও অনেকে। এছাড়া ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা অংশ নেন।

আগামী ৩১ অক্টোবর জেলাজুড়ে সর্ববৃহৎ এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন, “আমরা এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সততা ও দক্ষতায় গড়ে তুলতে চাই।” ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, “বর্তমান যুগ জ্ঞানের যুগ। শিক্ষার্থীদের শাণিত মেধা ও নিরলস পরিশ্রমই তাদের সাফল্যের মূল চাবিকাঠি।”

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে সর্বমোট দুই লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হবে। পাশাপাশি থাকবে ক্লাস টপারদের জন্য সাতটি বাইসাইকেল ও আকর্ষণীয় পুরস্কার।

চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা জেলার তালা, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগরের স্কুল-মাদরাসা থেকে অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। স্কুল প্রতিনিধিদের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
যোগাযোগ : মতিউর রহমান – ০১৯০৫০১৫০৪৪।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : 09:33:26 pm, Thursday, 4 September 2025