সাতক্ষীরা 5:05 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার তালায় পরিবেশ দূষণকারী ইটভাটায় বিজিবির টাস্কফোর্স অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:11:12 pm, Thursday, 4 September 2025 156 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

গাজী হাবিব, সাতক্ষীরা:সাতক্ষীরার তালা উপজেলায় কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ ব্যবহার করে পরিবেশ দূষণকারী দুইটি ইটভাটার বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি-এর সার্বিক নির্দেশনায় আলাদীপুর ও জাতপুর এলাকায় এ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকার কিছু ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ ব্যবহার করে ইট তৈরি করা হচ্ছে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এরই প্রেক্ষিতে বিজিবি, পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। এ সময় বিজিবির পক্ষ থেকে সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ১৫ জন সদস্য, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলীসহ তিনজন প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পরিবেশ দূষণ ও আইন লঙ্ঘনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারায় ভাটা মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে স্থানীয়রা বিজিবির এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বিজিবির এ উদ্যোগ প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার তালায় পরিবেশ দূষণকারী ইটভাটায় বিজিবির টাস্কফোর্স অভিযান

আপডেট সময় : 07:11:12 pm, Thursday, 4 September 2025