সাতক্ষীরা 5:07 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা সরকারি কলেজে নেশাজাতীয় দ্রব্য সেবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:16:39 pm, Thursday, 4 September 2025 218 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে নেশাজাতীয় দ্রব্য সেবন এখন নিয়মিত ঘটনার মতো হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ক্যাম্পাসে বিড়ি, সিগারেট ও গাঁজা সেবনের মতো অসামাজিক কর্মকাণ্ড প্রতিনিয়ত ঘটলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

অভিযোগ রয়েছে, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা ও সভাপতি নিয়মিত শোডাউন করলেও এসব অনিয়ম বন্ধে তারা মুখ খুলছেন না। ফলে সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস পরিবেশ দিন দিন অস্বাস্থ্যকর হয়ে উঠছে।

শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন—কলেজ অধ্যক্ষ সারাদিন এসি কক্ষে বসে থাকেন, কিন্তু ক্যাম্পাসে কী ঘটছে সে বিষয়ে খোঁজ নেন না কেন? তারা বলেন, “এটা কি সত্যিই একটি শিক্ষা প্রতিষ্ঠান, নাকি অন্যকিছুতে পরিণত হচ্ছে?”

শিক্ষার্থীরা আরও জানান, সাতক্ষীরা সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। অথচ নেশাজাতীয় দ্রব্য সেবন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় কলেজের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সরকারি কলেজে নেশাজাতীয় দ্রব্য সেবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : 02:16:39 pm, Thursday, 4 September 2025