সাতক্ষীরায় কোপা মাসুদ ও সহযোগী আটক
- আপডেট সময় : 01:25:04 pm, Thursday, 4 September 2025 338 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ এবং তার সহযোগী শেখ বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাসুদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকসেবী জুয়েল রানাকে আটক করে তার কাছ থেকে একটি গাঁজা সেবনের কলকি ও ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় ও মাদকসেবনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।


























