সাতক্ষীরা 2:42 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনিতে জলাবদ্ধতা সৃষ্টিকারী মিলন মোল্যার গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:05:24 pm, Tuesday, 2 September 2025 320 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সরকারি খাল জবর দখল করে জলাবদ্ধতা সৃষ্টিকারী সন্ত্রাসী মিলন মোল্যার গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় উত্তর বাইনতলা পুরানো জামে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাইনতলা, মাদিয়া, লক্ষী খোলা ও বড়দল গ্রামের পানিবন্দি বাইনতলা গ্রামের শত শত মানুষের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আবুল কালাম আজাদ, রিজিয়া খাতুন, আনারুল ইসলাম, ইয়াসিন আরাফাত, রেবেকা খাতুন, আবু হানিফ মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনের সময়ে
বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীমের ছত্রছায়ায় তার ছোটভাই সন্ত্রাসী ও চাঁদাবাজ মিলন মোল্যার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে ছিলাম। দলীয় প্রভাব খাটিয়ে সে সময় থেকেই মিলন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে চেউটিয়া খাল প্রায় ৬০০ বিঘা দখল করে ইচ্ছে মতো ভাগ বাটোয়ারা করে রেখেছে। বড় অংকের টাকার বিনিময়ে সে সরকারি খালে নেটপাটা ও আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে ভাগ বন্টন করে দিয়েছে। এর ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা চরমভাবে বাধাগ্রস্ত হয়ে পড়েছে। বর্তমানে উত্তর বাইনতলা গ্রামের শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করলেও তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। গত ১৫ দিন আগে পানিবন্দি এলাকার সাধারণ মানুষ খালের নেটপাটা অপসারণ করে।

এতে ক্ষিপ্ত হয়ে মিলন মোল্যা নিজের দোষ ঢাকতে বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজহারুল ইসলাম মন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন অপপ্রচার শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদা না দেয়ায় তার ঘের লুটপাট করা হয়েছে বলে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। বক্তারা আরও বলেন, মিলন মোল্যা তার নিজ বাড়ির সামনে একটি সুপেয় পানির প্লান্ট বন্ধ করে তার মোটর দিয়ে নিজের মৎস্য ঘেরে পানি উত্তোলন করে।

এছাড়া উক্ত প্লান্টের বিদ্যুৎ বাড়িতে ব্যবহার করে। শুধু মিলন বাহিনীর কারণে কয়েক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে আছে। অধিকাংশ কৃষক ধান চাষ করতে পারছে না। তাই সন্ত্রাসী মিলনকে গ্রেপ্তার ও সরকারি খাল উন্মুক্ত করে জনস্বার্থে কৃষকদের বাঁচাতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে জলাবদ্ধতা সৃষ্টিকারী মিলন মোল্যার গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : 10:05:24 pm, Tuesday, 2 September 2025