সাতক্ষীরা 3:28 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় বৃষ্টির মাঝেই জমে উঠছে বৃক্ষমেলা 🌳

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:30:31 pm, Saturday, 23 August 2025 367 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্য নিয়ে গত ২০ আগস্ট মেলার উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে মেলাটি, চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। গাছপ্রেমী ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ, যদিও মাঝেমধ্যে বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।

শনিবার (২৩ আগস্ট) মেলার তৃতীয় দিনে সরেজমিন ঘুরে দেখা গেছে— জেলার বিভিন্ন নার্সারির উদ্যোক্তারা ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা নিয়ে অংশ নিয়েছেন। আম, লিচু, কাঁঠালসহ দেশি ফলগাছের পাশাপাশি রয়েছে দুষ্প্রাপ্য ও সৌন্দর্যবর্ধক নানা প্রজাতির গাছ। ক্রেতাদের আগ্রহও লক্ষ্য করা গেছে।

সাতক্ষীরা নার্সারির স্বত্বাধিকারী মোঃ রুহুল কুদ্দুস বলেন,
“শুরুর দিকে ভিড় ভালো থাকলেও বৃষ্টির কারণে দর্শনার্থীর সংখ্যা কমে গেছে। এর প্রভাব পড়ছে বিক্রিতে। বৃষ্টি না হলে জমজমাট হতো।”

অন্যদিকে জাহাঙ্গীর নার্সারির মালিক মোঃ আঃ রশিদ খা জানান,
“মেলা এখনও পুরোপুরি জমে না উঠলেও প্রতিদিন ভালো সংখ্যক গাছপ্রেমী আসছেন। সাধারণত শেষের দিকে বেচাকেনা বেশি হয়।”

এদিকে ফ্রেন্ডশিপ স্টলের প্রতিনিধি মোঃ আসাদুল হাসান বলেন,
“বাংলাদেশের উপকূলীয় এলাকায় নদীর চরে ম্যানগ্রোভ বনায়ন করা হচ্ছে। এতে বেড়িবাঁধ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও মানুষের জীবিকায়ন বৃদ্ধি সম্ভব হবে। জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে এমন উদ্যোগ সমাজে সচেতনতা ছড়িয়ে টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।”

মেলার অন্যতম আয়োজক ও তত্ত্বাবধায়ক সাতক্ষীরা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুক বিল্লাহ বলেন,
“এই মেলায় সুলভ মূল্যে ফলজ, বনজ ও ফুলের চারা বিক্রি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজে গাছ সংগ্রহ করতে পারেন। গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, আর্থিক সচ্ছলতাও এনে দিতে পারে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বৃষ্টির কারণে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হলেও আয়োজক ও বিক্রেতারা আশাবাদী— মেলার শেষদিকে বাড়বে ক্রেতাদের ভিড় ও বিক্রির পরিমাণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বৃষ্টির মাঝেই জমে উঠছে বৃক্ষমেলা 🌳

আপডেট সময় : 08:30:31 pm, Saturday, 23 August 2025