ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : 08:24:48 pm, Saturday, 23 August 2025 200 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক:সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি স ম নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স ম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
প্রাবন্ধিক ও সাহিত্যিক ডা. মো. আব্দুল ওহাব আজাদ,
সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ,
ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম,
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম,
অভিভাবক সদস্য মো. আব্দুর রশিদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আল. মো. সিরাজুল ইসলাম, সাবেক ওয়ারেন্ট অফিসার শুকুর আলী, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য নুরুল ইসলাম বাবু, গ্রামডা. মো. জিয়াউর রহমান, জিয়াউল ইসলাম জিয়া, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. মুকুল হোসেন

























