সাতক্ষীরায় যুবদলের ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান
- আপডেট সময় : 11:04:45 pm, Thursday, 21 August 2025 202 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক :সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে যুবদলের ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় নবী সানার মার্কেটে জামায়াতের নির্বাচনী অফিসে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি নতুনভাবে যোগদানকারীদের স্বাগত জানিয়ে জামায়াতের রাজনৈতিক কর্মপন্থা, আদর্শ ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে জামায়াত ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে যাবে।
এসময় বিএনপি ত্যাগ করা যুবদলের ছয় নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে মুহাদ্দিস আব্দুল খালেকের হাতে তুলে দেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুনভাবে যুক্ত হওয়া নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।
যোগদানকারীরা হলেন— নুনগোলা গ্রামের মৃত জোহর আলীর পুত্র জাহিদুল ইসলামের নেতৃত্বে আসাদুল ইসলাম, শামীম রেজা, শিমুল হোসাইন, আজিম হোসেন ও হোসেন আলী।


























