সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা জি এম সাইদুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ
- আপডেট সময় : 01:55:08 pm, Sunday, 8 December 2024 333 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য জি এম সাইদুজ্জামান (৩৭) ও তার পরিবারের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) রাত আনুমানিক ৯টার দিকে শহরের দক্ষিণ কাটিয়াস্থ তার ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের পাশাপাশি তার বাবা মো. আব্দুল মান্নান ও মা সুলতানা নার্গিসকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, ৫ আগস্ট পরবর্তী সময় থেকে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় জি এম সাইদুজ্জামানের প্রতিষ্ঠানও সন্ত্রাসীরা টার্গেট করেছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে কর্তব্যরত ডিউটি অফিসার অভিযোগ গ্রহণ করেননি বলে দাবি করেছেন আব্দুল মান্নান। তার অভিযোগ—“আমার ছেলে আওয়ামী লীগ নেতা হওয়ায় থানায় অভিযোগ নেওয়া হয়নি।”
তিনি আরও জানান, হামলার পর থেকে তারা পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ব্যাপারে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


























