কালিগঞ্জে জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবলের সেমিফাইনাল সম্পন্ন
- আপডেট সময় : 10:37:18 pm, Friday, 15 August 2025 193 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তঃইউনিয়ন ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম ও ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় সাদপুর ফুটবল মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়। জাকজমকপূর্ণ ক্রিড়া অনুষ্ঠানটিতে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, অফিস সম্পাদক মাস্টার আক্তাবউদ্দিন, মাওলানা আজিজুর রহমান জিহাদী, নলতা ইউনিয়ন আমীর মাস্টার আকবর হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন আমীর আবুল ফারা সিদ্দিকীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রথম সেমিফাইনালে নলতা ইউনিয়ন ৩-২ গোলে তারালী ইউনিয়নকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে মথুরেশপুর ইউনিয়ন ১-০ গোলে বিষনপুর ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।





























