সাতক্ষীরা 5:07 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:39:51 pm, Tuesday, 12 August 2025 240 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলা এবং টেকসই জীবিকায়ন প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে জলবায়ু অভিযোজন এবং সামাজিক সমস্যাগুলো সম্পর্কে সচেতন করা হচ্ছে। সম্প্রতি, বাল্যবিবাহ, যৌতুক এর মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে একটি গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ আগস্ট সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটির আয়োজক বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ, যা জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা বিএমজেড এবং ওয়েল্থহাঙ্গারহিলফে-এর অর্থায়নে পরিচালিত।

এ সময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, আনন্দ এবং প্রেরণার সদস্যরা উপস্থিত ছিলেন আনন্দ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আমিরুল ইসলাম, আনন্দ ও প্রেরণা সংস্থার কর্মীগণ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাল্যবিবাহ, যৌতুক এবং বহুবাহের মতো সামাজিক সমস্যাগুলোর ওপর ভিত্তি করে পরিবেশিত নাটক। স্থানীয় শিল্পীরা তাদের অভিনয়ের মাধ্যমে এসব তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে প্রভাবিত করে। নাটকের পাশাপাশি লোকসংগীতও পরিবেশন করা হয়,যা গণসচেতনতামূলক বার্তাগুলোকে আরও সহজে মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে।

এই কর্মসূচিতে নাটিকা ও লোকসংগীতের মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক প্রথা ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করা হয়।

এ সময় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জলবায়ু সহনশীলতা এবং সমাজের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। এই উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং একটি সুস্থ ও স্থিতিস্থাপক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 04:39:51 pm, Tuesday, 12 August 2025