সাতক্ষীরা 1:49 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:14:10 pm, Monday, 4 August 2025 292 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশি যুবক। সোমবার (৪ আগস্ট) ভোরে সীমান্তের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।

আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, সীমান্তে আলমগীরের একটি মৎস্যঘের রয়েছে। প্রতিদিনের মতো সোমবার ভোরেও ঘেরে খাবার দিতে যান তিনি। এ সময় ভারতীয় ভূখণ্ড থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই গুলির কিছু অংশ আলমগীর হোসেনের ঘাড়, চোখ ও মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, আহত আলমগীরের শরীরের ডান পাশে ছররা গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ভোমরা ক্যাম্প কমান্ডার জহির উদ্দীন জানান, আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধ পথে ভারতে তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সকালে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের গুলিতে আহত হন তিনি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

আপডেট সময় : 03:14:10 pm, Monday, 4 August 2025