সাতক্ষীরা 4:42 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় আইনজীবী সমিতির সঞ্চয় তহবিলের টাকা না দেওয়ায় সংবাদ সম্মেলন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:25:04 pm, Sunday, 3 August 2025 305 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সঞ্চয় তহবিলের টাকা সদস্যদের কাছে হস্তান্তর না করায় সমিতির কতিপয় কর্তাব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ আইনজীবীরা। একই সাথে অবিলম্বে এই টাকা জমা না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ রবিবার (৩ আগস্ট) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দুই নাম্বার বিল্ডিংয়ের তৃতীয় তলার লাইব্রেরী রুমে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে আপনাদের (সাংবাদিকদের) কাছে কিছু কথা তুলে ধরতে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি, সাংবাদিকরা হলেন নিরপেক্ষ দার্শনিক। আপনাদের লেখনীর মাধ্যমে জাতি যেমন জাগ্রত হয়, প্রতিবাদের কণ্ঠও বিপ্লবে রূপ নেয়।

অ্যাডভোকেট নুরুল আমিন অভিযোগ করে বলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সঞ্চয় তহবিলের টাকা গ্রহণ না করে কমিটির কতিপয় কর্তাব্যক্তি বিভিন্নভাবে যুক্তি খাড়া করে কালক্ষেপণ করছেন। যার ফলে সমিতির সদস্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ২০২৪-২৫ সালের সাধারণ সভার মাধ্যমে সমিতির বেলবন্ড, ওকালতনামা, হাজিরার টাকা বৃদ্ধি করার ক্ষেত্রে সাধারণ আইনজীবীদের সার্বিক সহযোগিতা থাকা সত্ত্বেও সঞ্চয় তহবিলের সদস্যদের টাকা প্রদানে তালবাহানা করা হচ্ছে। সমিতির দৈনন্দিন ও মাসিক আয়ের অবস্থান ভালো থাকা সত্ত্বেও সঞ্চয় তহবিলের টাকা জমা না দেওয়া সম্পূর্ণ অমানবিক।

তিনি আরও বলেন, বর্তমানে যারা নির্বাচিত হওয়ার পরে আইনজীবী সমিতির প্রতিনিধিত্ব করছেন, তারা সকলে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ ইস্যু সঞ্চয় তহবিলের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সাধারণ আইনজীবীরা সোচ্চার হয়েছেন। অবিলম্বে সঞ্চয় তহবিলের টাকা জমা প্রদান না করলে সাধারণ আইনজীবীরা কঠোর কর্মসূচী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন।

অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক কমিটির কতিপয় কর্তাব্যক্তি সকল সদস্যকে গঠনতন্ত্র মোতাবেক দায়িত্ব অর্পণ না করে খেয়ালখুশিমত গঠনতন্ত্রের বাইরে গিয়ে বার পরিচালনা করছেন। সাধারণ আইনজীবীরা এর তীব্র নিন্দা জানাচ্ছে।

তিনি নিজের ব্যক্তিগত ক্ষোভের কথা জানিয়ে বলেন, গঠনতন্ত্রের তৃতীয় অনুচ্ছেদ সমিতি পরিচালনা গঠনতন্ত্রের ১৪ পাতায় (ঘ) যুগ্ম সম্পাদকের নিয়ম, আইন, ক্ষমতা লংঘন করে সমস্ত ক্রয়, খরচ ও ছাপা একক ভাবে করে গঠনতন্ত্র লংঘন করা হচ্ছে। আমার কার্যক্ষমতা খর্ব করে কমিটির কতিপয় কর্তাব্যক্তি অন্যান্য সদস্যদের দিয়ে কার্যক্রম চালিয়ে আসছেন, যা আমার আত্মসম্মান নষ্টের সামিল।

শেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে সাধারণ আইনজীবীদের স্বার্থ রক্ষায় সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় আইনজীবী সমিতির সঞ্চয় তহবিলের টাকা না দেওয়ায় সংবাদ সম্মেলন।

আপডেট সময় : 08:25:04 pm, Sunday, 3 August 2025