সাতক্ষীরা 1:08 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার না করে উল্টো বাদীপক্ষকে হয়রানির প্রতিবাদে আশাশুনী থানা পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:09:44 pm, Friday, 1 August 2025 178 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:একটি নারী শিশু মামলার বিজ্ঞ আদালত কতৃক গ্রেফতারী পরোয়ানা জারীর দীর্ঘ ৯ মাস অতিবাহিত হওয়ার পরও আসামিকে গ্রেফতার না করে উল্টো মামলার বাদীপক্ষকে আশাশুনী থানা পুলিশ কতৃক নানাভাবে হয়রানি করার প্রতিবাদে ১আগষ্ট শুক্রবার বি.ডি.এফ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলার পূর্ব দহাকুলা গ্রামের আজিমউদ্দিন সরদারের পুত্র জিয়াউর রহমান জিয়া জানান-আমার ভাই মো: রিজাউল ইসলামের কন্যা ফারহানা খাতুন বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। মামলা নম্বর- নারী শিশু ৬১৬/২৪, ধারা -নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী ২০০৩)এর ১১(ক)/১১(গ)/৩০
উক্ত মামলার আসামি আশাশুনী থানার কচুয়া গ্রামের আফছার আলীর পুত্র ইমরান আলীর বিরুদ্ধে গত ৯ মাস পূর্বে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। কিন্তু সে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের বিতর্কিত নেতা হওয়ায় গত বছরের ৫ আগষ্টের পর থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। দীর্ঘদিন থাকার পর গত ইং ১৮ জুলাই সে বাড়িতে এসে সে প্রকাশ্য এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং আশাশুনী থানার পুলিশ তাকে আর ধরবে না বলে স্হানীয়দের সাথে বলে বেড়াচ্ছে। আমরা বিষয়টি জানতে পেরে বিভিন্ন সময় একাধিকবার আশাশুনী থানায় যোগাযোগ করলে ওসি শামসুল আরেফিন আমাকে থানায় দেখা করতে বলেন। আমি দেখা করতে গেলে তিনি বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই তুষারের সাথে দেখা করে তার সাথে নিয়ে আসামিকে দেখিয়ে দিতে বলেন। সেখানে যাওয়ার পর এস আই তুষার বলেন – ওসি স্যার আমাকে যেতে নিষেধ করেছেন। আপনি বিট অফিসার এস আই ফয়সালের সাথে যোগাযোগ করেন। এবার তার সাথে যোগাযোগ করার পরে তিনি আবার ওসি সাহেবের সাথে দেখা করতে বলেন। এভাবেই আশাশুনী থানার অফিসার ইনচার্জসহ এস আই আ: রশিদ, বুধহাটা তদন্ত কেন্দ্রের এস আই তুষার মন্ডল এবং কাদাকাটি ইউনিয়নের বিট অফিসার এস আই ফয়সাল বিভিন্ন কৌশলে আসামিকে গ্রেফতার না করে উল্টো আমাদেরকে হয়রানি করছে। বর্তমান দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আশাশুনী থানা পুলিশের এহেন কার্যকলাপের বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপারসহ স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউর রহমান জিয়া। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো: রেজাউল ইসলাম, মো: হাফিজুল ইসলাম, স্বপন বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার না করে উল্টো বাদীপক্ষকে হয়রানির প্রতিবাদে আশাশুনী থানা পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : 08:09:44 pm, Friday, 1 August 2025