কালিগঞ্জে ৩০ শিক্ষার্থীকে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার প্রদান
- আপডেট সময় : 11:51:02 pm, Sunday, 27 July 2025 351 300 বার পড়া হয়েছে

মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি এডুকেশনাল ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) প্রকল্পের আওতায় কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রবিবার (২৭ জুলাই ২০২৫) সকালে উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-০৪) মোঃ ইমরান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
পিবিজিএসআই স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সরকারের এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন করে অনুপ্রাণিত হচ্ছে, যা ভবিষ্যতেও দেশের শিক্ষা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।






























