সাতক্ষীরা 11:24 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন নিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য যে মহাসমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:51:30 pm, Thursday, 17 July 2025 172 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে চলমান সংকট নিরসনে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান না হলে আগামী ২২ জুলাই জেলায় সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবুল কাসেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সদস্য আব্দুস সামাদ, আসাদুজ্জামান মধু, কাজী নাসিরউদ্দীন, তৌফিকুজ্জামান লিটু, সোহরাব হোসেন, ফরহাদ হোসেন, আবু সাইদ, হোসেন আলী, সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মধ্যস্থতায় সমঝোতার আশায় আন্দোলন কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল।

তারা আরও বলেন, যদি আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো কার্যকর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সমাধান না আসে, তাহলে ২২ জুলাই সাতক্ষীরায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

নেতৃবৃন্দ নির্বাচন প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সাংবাদিক সমাজের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন নিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য যে মহাসমাবেশ

আপডেট সময় : 04:51:30 pm, Thursday, 17 July 2025