দেবহাটায় অসচ্ছল পরিবারের মাঝে ভ্যান,টিন, শিক্ষা উপকরণ ও দুগ্ধ চাষীদের চেক বিতরণ
- আপডেট সময় : 11:41:24 pm, Friday, 11 July 2025 325 300 বার পড়া হয়েছে

দেবহাটা ব্যুরো: সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নধীন ” দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্পসারণ প্রকল্প এর আওতায় পারুলিয়া দুগ্ধ সমিতি ও সখিপুর দুগ্ধ সমবায় সমিতির সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ১১ জুলাই শুক্রবার বিকালে দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলার দুগ্ধ চাষীদের মাঝে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার। এসময় আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অসহায় গরীব ১০ জন পরিবারের মাঝে ভ্যান, ১৫ টি গৃহহীন পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ১ বান করে টিন ও বান প্রতি ৩ হাজার টাকার চেক ও ১৫ জন গরীব মেধাবী শিক্ষর্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।



























