সাতক্ষীরা 1:26 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরার ভোমরায় র‍্যাবের অভিযানে ৩৫৮ বোতল মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:53:52 pm, Friday, 11 July 2025 358 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরার ভোমরায় র‌্যাবের অভিযানে ৩৫৮ বোতল ফেন্সিডিল সদৃশ্য মাদকদ্রব্য উইন্সেরেক্সসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) ভোরে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ এর একটি টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন—উক্ত এলাকার নাজিম সরদারের ছেলে শরিফুল ইসলাম ওরফে কালু এবং মোঃ মনিরুজ্জামান মনিরের ছেলে মোঃ আব্দুল কাদের (২৫)।

র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কিছু ব্যক্তি হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা ভোরবেলা অভিযান চালিয়ে কালু ও কাদেরকে ঘটনাস্থল থেকে আটক করেন।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আসামি রকিব হোসেনের ইটের দেয়ালঘেরা একতলা বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৩৫৮ বোতল উইন্সেরেক্স উদ্ধার করা হয়। এই মাদকদ্রব্যটি ফেন্সিডিল সদৃশ্য এবং তা নেশা সৃষ্টিকারী হিসেবে ব্যবহৃত হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার ভোমরায় র‍্যাবের অভিযানে ৩৫৮ বোতল মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : 07:53:52 pm, Friday, 11 July 2025