কুলিয়ায় নোংরা পরিবেশ থাকায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারীতে ১২হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : 08:27:40 pm, Thursday, 10 July 2025 184 300 বার পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নোংরা পরিবেশ ও অপদ্রব্য মিশ্রণ করায় কুলিয়া বাজারের দুই বেকারী থেকে ১২ হাজার টাকা জরিমানা করেছে। (১০ জুলাই) বৃহস্পতিবার দেবহাটা উপজেলার কুলিয়ায় বাজারের দুই বেকারী কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত জরিমানা করেন। ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে উক্ত ফ্যাক্টরি পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। সহযোগিতায় ছিল জেলা পুলিশের ফোর্সের একটি চৌকস টিম তদারকিকালে আরিফ বেকারী ও ইমা ফুডস বেকারীর নোংরা পরিবেশ ও অপদ্রব্যের মিশ্রণের পণ্য তৈরি করায় দুটি কারখানায় আইনের ৪৩ ধারায় ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করে। সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, সাতক্ষীরা জেলা কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।



























