ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনে সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 10:31:41 pm, Tuesday, 8 July 2025 130 300 বার পড়া হয়েছে

আজ ১৪ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো, ১৪ জুলাই জুলাই ওমেনস ডে পালন ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন, ১৬ জুলাই যিনি যে স্থানে প্রাণ হারিয়েছেন, সেই স্থানে স্ট্রিট মেমোরি স্টাম্প স্থাপন, ১৮ জুলাই প্রতিকী ম্যারাথন , যাতে আহত ও শহীদদের পরিবার ম্যারাথনের অগ্রভাগে থাকবে, ১৯ জুলাই শহীদদের স্মরণে সংখ্যা অনুযায়ী গাছরোপন, ২১ জুলাই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের স্মরণে অনুষ্ঠান ও দোয়া মাহফিল, ২৪ জুলাই শিশু শহিদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক কবিতা আবৃতিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতামুলক কর্মসূচি গ্রহণ, মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২৮ জুলাই রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প স্থাপন, ৩১ জুলাই কলেজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান, ৩৪ জুলাই ‘জুলাই নিয়ে চলচ্চিত্র প্রদর্শন, ৩৫ জুলাই ডিসি অফিসে জুলাই সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সমাগম অনুষ্ঠান ও ৩৬ জুলাই সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন আয়োজন ও পরে ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন।
সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সরকার ঘোষিত জুলাই বিপ্লবের প্রতিটি কর্মসূচি যথাযথভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে


























