সাতক্ষীরা 1:39 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দালালের মাধ্যমে ফিরতে গিয়ে সীমান্তে আটক মা ও তিন সন্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:25:01 pm, Friday, 4 July 2025 284 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: ভারতে স্বামীর মৃত্যুর পর মানবেতর জীবন, দেশে ফিরতে গিয়েই বিজিবির হাতে ধরা। ভারতে স্বামীর মৃত্যুর পর অসহায় জীবনযাপন করে অবশেষে তিন সন্তানকে নিয়ে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন সাজিদা খাতুন (৩৫)। তবে সেই ফেরা আর সহজ হলো না। সীমান্ত পেরোনোর সময় বিজিবির হাতে ধরা পড়লেন সন্তানসহ।
শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তের কালিন্দি নদী পার হওয়ার সময় বিজিবি’র পরানপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটক গৃহবধূ সাজিদা খাতুনের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মৃত রেজাউল করিমের বাড়ি। তার সঙ্গে আটক হওয়া তিন সন্তান হলো সাইফুল ইসলাম (১৬), পরাণ (১২) এবং ছোট্ট শিশু (৫)।
পরিবারের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে চোখে কান্না আর কণ্ঠে ভয়ের সুর নিয়েই সাজিদা জানান, ‘‘প্রায় পাঁচ-ছয় বছর আগে আমার স্বামী রেজাউল করিমের সঙ্গে আমরা কাজের সন্ধানে ভারতের হায়দরাবাদে গিয়েছিলাম। সেখানে অস্থায়ীভাবে বসবাস করছিলাম। কয়েক বছর পর হঠাৎ করেই আমার স্বামী মারা যান। এরপর সন্তানদের নিয়ে আমি মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছিলাম। অর্থকষ্টে খাবার জুটছিল না ঠিকমতো। তাই বাধ্য হয়ে দালালের সহযোগিতায় বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিই।’’

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরানপুর ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় নজরদারি বাড়ায়। শুক্রবার সকালে উত্তর কৈখালী সীমান্ত পয়েন্টে সন্দেহজনকভাবে নদী পার হতে দেখে তিন শিশুসহ এক নারীকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা ভারত থেকে দালালের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলেন।

পরানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আকরাম হোসেন জানান, “আটককৃত গৃহবধূ এবং তার সন্তানরা সীমান্তের কালিন্দি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। তারা দীর্ঘদিন ভারতে অবস্থান করছিলেন এবং অবৈধভাবে ফেরার চেষ্টা করেন। আইন অনুযায়ী প্রাথমিক তদন্ত শেষে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।”

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, ‘‘বিজিবি আটককৃত মা ও সন্তানদের আমাদের হেফাজতে দিয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। প্রক্রিয়া শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং মানবিক বিবেচনায় পরিবারের নিকট হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, সীমান্ত দিয়ে এভাবে বহু নারী-পুরুষ দালালের মাধ্যমে ভারতে গমন ও আগমন করে থাকেন, যার বেশিরভাগই অনৈতিক ও মানবপাচারের শিকার হন।
এ অবস্থায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করার পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দালালের মাধ্যমে ফিরতে গিয়ে সীমান্তে আটক মা ও তিন সন্তান

আপডেট সময় : 10:25:01 pm, Friday, 4 July 2025