সাতক্ষীরা 3:27 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা প্রেসক্লাবে রক্তাক্ত সংঘর্ষ: সভাপতিসহ অন্তত ৩০ সাংবাদিক আহত, সন্ত্রাসী হামলায় উত্তপ্ত মিডিয়া পাড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:49:54 pm, Monday, 30 June 2025 151 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। সোমবার (৩০ জুন) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে এক সভা চলাকালে সভাপতি আবুল কাশেমসহ অন্তত ৩০ জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হন। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কথিত সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আল ইমরান ও অমিত ঘোষ বাপ্পাসহ একদল মাদকাসক্ত ও ভাড়াটে সন্ত্রাসী এই হামলা চালায়। এতে ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, ডিবিসি নিউজের বেলাল হোসেন, দৈনিক অনির্বাণের সোহরাব হোসেন, ভোরের আকাশের আমিনুর রহমানসহ অনেকেই গুরুতর আহত হন।

আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, প্রেসক্লাবে শান্তিপূর্ণভাবে সভা শুরু করার আগেই পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক হামলা চালানো হয়। তারা অভিযোগ করেন, আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে প্রেসক্লাব দখল করে রেখেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বললেই এভাবে হামলা চালানো হয়।

এ ঘটনায় সাতক্ষীরা জেলার সাংবাদিক সমাজে চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কঠোর প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

ঘটনার পর প্রেসক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা প্রেসক্লাবে রক্তাক্ত সংঘর্ষ: সভাপতিসহ অন্তত ৩০ সাংবাদিক আহত, সন্ত্রাসী হামলায় উত্তপ্ত মিডিয়া পাড়া

আপডেট সময় : 03:49:54 pm, Monday, 30 June 2025