দেবহাটা ব্যবসায়ী সংগঠন আই বি ডব্লিউ এফ’র মাসিক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : 11:43:29 pm, Friday, 27 June 2025 136 300 বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক, : আল্লাহ্ তায়ালা ব্যবসাকে হালাল করেছেন,সুদকে হারাম করেছেন। টাকা মাত্র ১০ হাজার খুলবে ব্যবসার দার এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটা ব্যবসায়ী সংগঠন”ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন(IBWF)”এর আয়োজনে মাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭.৩০টায় পারুলিয়া আনসার কমপ্লেক্স ৩য় তলায় দেবহাটা উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান সভাপতিত্বে ও সেক্রেটারী মো:এহছানুল হক সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জোনাল সভাপতি খান মোশারফ হোসেন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা হাফেজ মুফতী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুল আলম,উপদেষ্টা মোস্তফা আসাদুজ্জামান মুকুল,জেলা সভাপতি সভাপতি মহিউদ্দিন মাহমুদ,সেক্রেটারী কামাল হোসেন,শোভনালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা উপদেষ্ঠা মাওঃ অলিউল ইসলাম , অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোমরা সি এন সভাপতি আবু হাসান ,অটো রাইচ মিল মালিক ময়েন, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল কাদের।



























