সাবেক ব্যাংকার আজিজুর রহমান’র মৃত্যুতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পরিবারের গভীর শোক জ্ঞাপন
- আপডেট সময় : 10:47:36 pm, Thursday, 26 June 2025 120 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক : জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আলহাজ¦ মো: আর একটা দিবা আজিজুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত পত্রিকা পরিবার গভীর শোক জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আলহাজ¦ মো: আজিজুর রহমান বার্ধক্য জনিত কারনে বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি সাতক্ষীরার সিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাকালীন সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মরহুম আজিজুর রহমান দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক, সম্পাদক প্রয়াত একেএম আনিছুর রহমানের পিতা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য খালিদুর রহমানের দাদা। প্রয়াত আজিজুর রহমান একজন সমাজ সেবক, সদালপী ও মানব দরদী মানুষ ছিলেন। সদা হস্যউজ্জল দরদী মানুষটিকে হারিয়ে তার পরিবার ও কর্মজীবনের শত শত সহকর্মীসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দেয়া মরহুমের পারিবারিক কবরস্থানে জনাজা নামাজ শেষে দাফন করা হয়। তিনি শহরের পারকুখরালী গ্রামের সম্ভ্রন্ত বসিন্দা ছিলেন।
মরহুমের মৃত্যুতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পত্রিকার নির্বাহী সম্পাদক মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার তরিকুল ইসলাম, সর্কুলেশন সহযোগী রোকনুজ্জামান, পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাফিজুল ইসলাম আক্কাজ, পত্রিকাটির কলারোয়া প্রতিনিধি জাকির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধি শাওন আহম্মেদ সোহাগ, তালা প্রতিনিধি জুলফিকার রায়হান, আশাশুনি প্রতিনিধি সমীর রায় প্রমুখ।
অনুরুপ এক শোক বার্তায় সমবেদনা জানিয়ে ও মরহুহের আত্মার শান্তি কামনা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সিটি সেন্টারের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


























