সাতক্ষীরা 2:04 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কৈখালীতে বেঁড়িবাধে উপড়ে পড়ছে পাউবোর ব্লকগুলো,আতঙ্কে স্থানীয়রা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:35:59 pm, Sunday, 22 June 2025 127 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আলফাত হোসেনঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী আর,বিজিবি ক্যাম্প সংলগ্ন দীর্ঘ এক যুগের মধ্যে মাটি পড়েনি এই ওয়াপদার উপরে,রক্ষণাবেক্ষণ আর সংস্কারের অভাবে শ্যামনগর উপকূলের পূর্ব কৈখালী আর.বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীর পাউবোর ওয়াপদা বেড়িবাঁধটি বেহাল দশায় পরিণত হয়েছে।

টেকসই বেড়িবাধেঁর নিমিত্তে ২০০৫ সালে আর.বি.জি ক্যাম্প হতে ১ কিলোমিটারের বেশি ওয়াপদায় বেড়িবাঁধে ব্লক দিয়ে সাপোর্ট দেয়া হয়,পরবর্তিতে ওয়াপদার উপর দিয়ে বা ব্লকগুলোর পাশ দিয়ে মাটি দেয়ার অভাবে ব্লকগুলো এখন পড়ে যাওয়ার উপক্রম হয়েছে।
যেকোনো সময় নদী ঘূর্ণিঝড়,জলোচ্ছাস,এবং ভাঙনের কবলে প্লাবিত হতে পারে কৈখালী ইউনিয়নের হাজার হাজার পরিবার সহ শত শত বিঘা ফসলি জমি,মৎস্য পুকুর সহ জনবসতি ঘরবাড়ি,রাস্তাঘাট।
গত ঘূর্ণিঝড় ফণী,বুলবুল,আম্ফান,যশ,ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ অনেক বেড়িবাঁধ সংস্কার হলেও,এখানে কোনো কাজ হয়নি।
অথচ এসব ঝড়ের সময় মানুষ আস্থা রেখেছিলো ব্লক দেয়া এই বেড়িবাঁধের উপর,সেটিও আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
জরাজীর্ণ বেঁড়িবাধের কারণে নদী ভাঙন আতঙ্ক রাতের ঘুম কেড়েছে ইউনিয়নবাসীর।
এদিকে কৈখালী আর.বিজিবি কোম্পানীর ক্যাম্প সংলগ্ন ওয়াবদা বেড়ি-বাঁধটি ভয়াবহ ও দীর্ঘদিন অবহেলিত।
গেল ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে এই বেঁরিবাঁধের ওপর উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে,শ্যামনগর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা এই ইউনিয়নের লোকজন মৎস্য চাষি,ফসলি জমির মালিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে অসহায় দারিদ্র জেলে বাওয়ালী,দিনমুজুর বসবাস করে আসছে।
ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
প্লাবিত হতে পারে পুরো ইউনিয়ন ও শত শত বিঘা,ফসলি জমি ও মৎস্য ঘের।
স্থানীয়দের নদী ভাঙনের আতঙ্কে রাতের ঘুম কেড়ে নিয়েছে। স্থানীয় সূত্রে ও সরেজমিনে দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের নেই কোনোরকম যথাযথ ব্যাবস্থা,যাহা স্বাভাবিক জোয়ারের পানি উপচে আসছে লোকালয়ে।
উপ-বিভাগীয় প্রকৌশলী (শ্যামনগর পওর উপ-বিভাগ)মো: ইমরান সরদার জানান,কৈখালী আর বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রায় ১ কিলোমিটারের মত দীর্ঘদিন সংস্কার না হওয়া ধসে যাওয়া ব্লক ও মাটির কাজের জন্য আমরা বিজিবি কর্তৃপক্ষদের সাথে আলাপ আলোচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সেই প্রস্তাবনা পাঠিয়েছি যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায়।
নদী ভাঙন রোধে স্থানীয় বসাবসকারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে কৈখালীর কালিন্দী নদীর বেড়ি-বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কৈখালীতে বেঁড়িবাধে উপড়ে পড়ছে পাউবোর ব্লকগুলো,আতঙ্কে স্থানীয়রা।

আপডেট সময় : 01:35:59 pm, Sunday, 22 June 2025