রায়পুরে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের নাটক সাজিয়ে যুবতীকে ধর্ষনের অভিযোগ এক প্রবাসীর বিরুদ্ধে
- আপডেট সময় : 12:25:41 am, Tuesday, 10 June 2025 155 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার রায়পুরে দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে বিয়ের নাটক সাজিয়ে এক যুবতীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে রাতভর ধর্ষনের অভিযোগ উঠেছে ইতালি প্রবাসী রনির বিরুদ্ধে। এঘটনায় ৯জুন সোমবার সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। ভিকটিমকে মেডিকেল করার জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন।
থানায় লিখিত এজাহার ও ভিকটিমের পিতা রায়পুর গ্রামের নজরুল ইসলাম(৬৫) জানান-আমাদের গ্রামের আব্দুল আলিম বিশ্বাসের পুত্র রনি(৩০)এর সাথে আমার কন্যা ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে এভিডেভিডে ছবি ও সহি নিয়ে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে বিয়ে করে ইতালি চলে যায়। দীর্ঘদিন প্রবাসে থাকা অবস্থায় আমার মেয়ের সাথে স্বামী স্ত্রীর কথাবার্তা বলতে থাকে। সম্প্রতি রনি বিদেশ থেকে বাড়ি এসে গত ৩জুন রাতে ভিকটিমকে আমার বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে তার বাড়িতে নিয়ে রাতভর ধর্ষন করে। সকালে ভিকটিম তার বিয়ের কাগজ চাইলে কথা কাটাকাটির এক পর্যায় ৪জুন সকালে সে বিয়ের কথা অস্বীকার করে।
এসময় রনি ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে মারধর করে। এঘটনায় ওইদিন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর থানায় মামলা করতে বলেন। এরপর অভিযুক্ত রনি বিয়ে করে মিমাংসার কথা বলে বিভিন্ন কৌশলে সময় ক্ষেপণ করে এবং বিদেশে চলে যাওয়ার চেষ্টা করে। এঘটনায় ভিকটিম বাদী হয়ে গতকাল সোমবার সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন এবং ভিকটিমকে মেডিকেল করার জন্য হেফাজতে নিয়েছেন বলে সদর থানার উপ পরিদর্শক সাব্বির হোসেন এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।


























