সাতক্ষীরায় যুব-নেতৃত্বে লিঙ্গভিত্তিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময় : 08:16:28 pm, Wednesday, 28 May 2025 154 300 বার পড়া হয়েছে

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:সাতক্ষীরায় যুব-নেতৃত্বে লিঙ্গভিত্তিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের কনফারেন্স রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, একশনএইড বাংলাদেশের সহযোগিতায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) সাতক্ষীরা সদর হাসপাতালের প্রতিনিধি মো. আব্দুল হাই, ফিংড়ি ও ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আলকাজ আলী, ইউপি সদস্য রেবেকা সুলতানা, মোছা. ময়না খাতুন, মো. আবু ছালেক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, ইমাম হাফেজ মাওলানা রেজাউল ইসলাম, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবর রহমান, এবং আইন ও সালিশ কেন্দ্র ও প্ল্যাটফর্মের প্রতিনিধিরা।
প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ) সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন।
যুব প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন লাল গোলাপ যুব সংঘের আরাফাত হোসেন, কর্ণফুলী যুব সংঘের শাহনাজ পারভীন ও মোহাইমিন, স্বপ্নচূড়া যুব সংঘের হালিমা খাতুন, সবুজ পৃথিবী যুব সংঘের রিপন হোসেন এবং প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি।
এসময় ভুক্তভোগীরাও উপস্থিত ছিলেন এবং তারা নিজেদের জীবনে ঘটে যাওয়া সহিংসতা ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন ও প্রতিকারের প্রত্যাশা জানান।
সংলাপের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে লিঙ্গভিত্তিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় সরকার ও জেলা লিগ্যাল এইড অফিসের যৌথ উদ্যোগ গ্রহণ, জনসচেতনতা সৃষ্টি, আইনি সহায়তা প্রদান এবং ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধ কমিটিকে সক্রিয় করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের ইনস্পিরেটর সুমন আচার্য্য ও প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।


























