নলতায় আলোর দিশার গরু বিতরণে ছয় পরিবারে হাসির ঝিলিক
- আপডেট সময় : 11:59:23 pm, Tuesday, 27 May 2025 199 300 বার পড়া হয়েছে

এসকে এম মনির, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে ছয়টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং আলোর দিশা ফাউন্ডেশনের বাস্তবায়নে এ মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি মোঃ আব্দুল হামিদ গাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল হাসান ও উপ-শাখা ব্যবস্থাপক শেখ সিদ্দীকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আলোর দিশার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল লতিফ, সদস্য মোঃ আনিছুর রহমান ও প্রোগ্রাম ম্যানেজার তাপস কুমার মল্লিক, যিনি পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।
উপকারভোগী পরিবারগুলো বিনামূল্যে গরু পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহায়তাকে আশীর্বাদ হিসেবে অভিহিত করেন।






























