সাতক্ষীরা 3:04 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় পূর্ব-শত্রুতার জেরে ১২টি কুলগাছ কাটার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:18:14 pm, Wednesday, 21 May 2025 137 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের বাইপাস এলাকয় পূর্ব শত্রুতার জেরে ১২টি কুলগাছ কাটার অভিযোগ উঠছে। গত শনিবার সকালে সাতক্ষীরা শহরের কামালনগর বাইপাসের পশ্চিম পাশে মোঃ শহিদুল ইসলামের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।এতে মৎস্য ঘেরের ভেঁড়ীর উপর কুলগাছ কেটে ফেলায় ৪০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম।
এ বিষয়ে ভুক্তভোগী শহিদুল সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগ সূত্রে জানা যায়।

বিনীত নিবেদন এই যে, আমি মোঃ শহিদুল ইসলাম (৫৯), পিতা- মৃত মোসলেম মোল্লা, সাং- বাগানবাড়ী, থানা ও জেলা- সাতক্ষীরা। বিবাদী- ১। মোঃ নুরুজ্জামান (৫০), পিতা- মৃত সিয়াম উদ্দীন সরদার, ২। মোঃ রুবেল (৩০), পিতা- মোঃ নুরুজ্জামান, ৩। মোঃ রশিদ (৫০), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- কামালনগর বৌবাজারের পাশে, থানা ও জেলা- সাতক্ষীরা সহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, সাতক্ষীরা শহরের কামালনগর বাইপাসের পশ্চিম পাশে আমার ১১ বিঘা জমির একটি মৎস্য ঘের আছে। মৎস্য ঘের আমি দেখাশুনা করি। ঘেরে অনুমান ৫০ লক্ষ টাকার মাছ আছে। ঘেরের জমি নিয়ে উক্ত বিবাদীদের সাথে বিরোধ থাকায় তাহারা আমার ঘেরের ক্ষতি করার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসিতে থাকে। আমার ঘেরের ভেড়ীর উপর বিভিন্ন তরিতরকারি লাগাই। সেই সবজির গাছ বিভিন্ন ধরনের কুঞ্চি চটা ইত্যাদি দিয়ে মাচান তৈরী করি।

গত ইং- ১৭/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় বিবাদীরা হাতে দা, কুড়াল সহকারে আমার ঘেরের মধ্যে অনধিকার ভাবে প্রবেশ করিয়া ঘেরের ভেঁড়ীতে লাগানো ১০/১২ টি কুল গাছ কেটে ৪০,০০০/-টাকার ক্ষতিসাধন করে। ঐসময় আমি ঘেরে ছিলাম না। আমার কর্মচারীরা বাধা দিলে বিবাদীরা তাহাদের মারধর করিতে উদ্যত হয়। পরবর্তীতে ঘেরে যাওয়ার পর আমার কর্মচারীরা বিষয়টি আমাকে জানায়। এরপর বিবাদীদের নিকট কুল গাছ কাটার কারন জিজ্ঞাসা করিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। আমার মাছের ক্ষতি করিবে, আমাকে সহ আমার কর্মচারীদের দিনে রাতে ফাঁকা পাইলে খুন জখম করিবে বলিয়া হুমকি দেয়। সাক্ষী- ১। শুকুর আলী, পিতা- অজ্ঞাত, সাং- বকচরা, ২। আহম্মদ আলী, পিতা- অজ্ঞাত, সাং- কুখরালী, উভয় থানা ও জেলা- সাতক্ষীরা সহ আরও অনেকে ঘটনা দেখে ও শোনে। ইতিপূর্বেও বিবাদীরা আমার মৎস্য ঘেরের ক্ষতিসাধন করে, ঘের থেকে মাছ ধরে নিয়ে যায়, বিভিন্ন সময় গাছগাছালি কাটে। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনদের জানাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। অতএব, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে জনাবের মর্জি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় পূর্ব-শত্রুতার জেরে ১২টি কুলগাছ কাটার অভিযোগ

আপডেট সময় : 09:18:14 pm, Wednesday, 21 May 2025