সাতক্ষীরা 1:41 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

“বাংলাদেশ আমাদের লিজ দিন, ব্যর্থ হলে ধাক্কা দিয়ে বের করুন”—কালিগঞ্জে জামায়াত নেতার চ্যালেঞ্জ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:32:10 pm, Saturday, 10 May 2025 164 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদসদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরবলেছেন,“বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। ভারত মিসাইল ছুড়লে আমরাও জবাব দেব। তিনি বলেন, আমরা জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বে বিশ্বাস করি। চাই কোরআনের আইনভিত্তিক শাসন।

আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও খাদ্য নিশ্চিত থাকবে। ডাঃ তাহের আরো বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন সময় এসেছে জামায়াতে ইসলামীকে সুযোগ দেওয়ার। পাঁচ বছরের জন্য আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিন। আমরা ব্যর্থ হলে কান ধরে, ধাক্কা দিয়ে বের করে দিন। ইনশাআল্লাহ আমরা ব্যর্থ হব না।
আমরা অনেক স্লোগান শুনেছি কিন্তু কোন স্লোগান দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা স্লোগান নয়, বাস্তব উন্নয়ন চাই।

তার বক্তব্যে উঠে আসে ভারতীয় আধিপত্যবাদের প্রসঙ্গ তিনি বলেন, ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষ ভয় পায় না। আমরা আত্মমর্যাদাশীল জাতি। জনগণের শক্তিতেই আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলব।লুটপাট দুর্নিতির বিরুদ্ধে সর্তকতা দিয়ে বলেন যারা লুটপাট, গুম, খুন ও জুলুম করেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন আরেক দল সেই একই পথে হাঁটছে। জনগণকে সচেতন হতে হবে।শনিবার (১০ মে) বিকাল ৩টায় সাতক্ষীরার কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ময়দানে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ এবং সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ,
জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার,
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ

শহিদুল ইসলাম মুকুল,জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শেখ নূরুল হুদা, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম,
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, জেলা ছাত্রশিবিরের নেতা এমামুল ইসলাম,
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, কালিগঞ্জ উপজেলার সাবেক আমীর জিএম আব্দুল গফ্ফার, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এসএম জোবায়ের হোসেন, শ্যামনগর উপজেলার আমীর মাওলানা আব্দুর রহমান,
আশাশুনি উপজেলার আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,
দেবহাটা উপজেলার আমীর মাওলানা ওলিউল ইসলাম, শহিদ আরিফুজ্জামানের পিতা আবতাবুজ্জামান, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান,জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।

সম্মেলনের আগে একই দিন সকালে একই স্থানে মহিলা কর্মী সমাবেশও অনুষ্ঠিত হয়। তীব্র গ্রীষ্মের তাপদাহ উপেক্ষা করে হাজারো কর্মী স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন সম্মেলনস্থল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

“বাংলাদেশ আমাদের লিজ দিন, ব্যর্থ হলে ধাক্কা দিয়ে বের করুন”—কালিগঞ্জে জামায়াত নেতার চ্যালেঞ্জ

আপডেট সময় : 11:32:10 pm, Saturday, 10 May 2025