সাতক্ষীরা 12:34 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘাট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:14:37 pm, Friday, 11 April 2025 198 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি : জলবায়ু কর্মকাণ্ডের জন্য তরুণরা এই স্লোগানে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে কয়েকশ তরুণ-তরুণীরা ধর্মঘাট কর্মসুচি পালন করেছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০ টা ৩০ মিনিটে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কে কয়েকশ তরুণ-তরুণী এ ধর্মঘাট কর্মসূচিতে অংশনেয়।

তারা জলবায়ু ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। জনকল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এ ধর্মঘাট থেকে সংস্থার পরিচালক সাহিদা পারভীন, প্রধান সম্মনায়ক মারুফ হাসান, ভলেনটিয়ার নাহিদ হাসান ও জনকল্যাণ ঢাকা অঞ্চলের সদস্য আজমির হোসেন জলবায়ু ন্যায়বিচারের আহবান জানিয়ে উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে অভিযোগ করেন এবং নব্য ঔপনিবেশিক শোষণ, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহবান জানান।

তারা বলেন পুঁজিবাদী মানসিকতা নিয়ে সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারীরা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যেখানে মানুষের চেয়ে মুনাফাই মুখ্য। এটি পৃথিবীতে বাস্তুতন্ত্র এবং জলবায়ুকে মারাত্মকভাবে ধ্বংস করছে। ফলে বিরূপ প্রভাব পড়ছে দক্ষিণের দেশগুলোর তরুণ, কৃষক, নারী এবং প্রান্তিক সম্প্রদায়গুলোতে। এই অবস্থায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান এসেছে এই ক্লাইমেট স্ট্রাইকে।

তারা জলবায়ু সুরক্ষা ও জলবায়ুতে অর্থায়নের নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান। জলবায়ু ধর্মঘাটে তারা তাদের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন।

তাদের প্ল্যাকার্ডগুলোতে ”প্রকৃতিবান্ধব টেকসই অগ্রগতি-নবায়নযোগ্য শক্তির মূল নীতি, আমার পৃথিবী-আমার দায়িত্ব, আমাদের ভবিষ্যৎ- আমাদের হাতে, জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করুন, আমাদের একটি উষ্ণ ভবিষ্যত উপহার দেবেন না, জীবাশ্ম জ্বালানি ব্যবহার আমাদের ভবিষ্যতকে ধ্বংস করছে, পরিবেশ বাঁচাও-মানুষ বাঁচাও, জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে যুবসমাজ, দূষণ নয়-ভালোবাসা ছড়াও- ইত্যাদি স্লোগান লেখা ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘাট

আপডেট সময় : 06:14:37 pm, Friday, 11 April 2025