সাতক্ষীরা 4:40 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো ভি,আই,পি,শ্রমিক ইউনিয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:31:48 pm, Saturday, 29 March 2025 159 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা জেলার ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্রাংলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) খুলনা-১২৭৫/৯৮ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকালে ইউনিয়নের সভাপতি বকুল মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু ,এবং যুগ্ম সাধারণ সম্পাদক

রবিউল ইসলামের নেতৃত্বে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঈদ উপলক্ষে মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব, এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। উপহার বিতরণের সময় সংগঠনের নেতারা বলেন, “শ্রমিকরা আমাদের সমাজের অন্যতম স্তম্ভ।যারা অক্লান্ত পরিশ্রম করে যান, তাদের পরিবারকে আমরা ভুলে যেতে পারি না। ঈদের আনন্দ সবার জন্য এটাই আমাদের প্রচেষ্টা।
“উপহারসামগ্রী হাতে পেয়ে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা শুধু উপহার নয়, বরং তাদের প্রতি একটি মানবিক দায়িত্ববোধের প্রতিফলন।
প্রতি বছর এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শ্রমিক সংগঠনটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ঈদের আনন্দে শামিল করার চেষ্টা এবং এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো ভি,আই,পি,শ্রমিক ইউনিয়ন

আপডেট সময় : 11:31:48 pm, Saturday, 29 March 2025