সাতক্ষীরা 4:38 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ডা. মাহমুদুল হাসান পলাশের ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী পেলেন চিকিৎসা সেবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:02:21 pm, Thursday, 27 March 2025 199 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষে সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে মেরুদণ্ড, হাড়-জয়েন্টের ব্যথা ও গাইনি সমস্যায় ভুগতে থাকা রোগীদের জন্য এই বিশেষায়িত সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাতক্ষীরার মাটি ও মানুষের সন্তান হিসেবে এই উদ্যোগের মূল কারিগর ছিলেন ডা. মাহমুদুল হাসান পলাশ। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি এই এলাকার মানুষের দুঃখ-কষ্ট দেখেছেন এবং দেখেছেন কীভাবে অর্থের অভাবে অনেকেই উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তার সেই শৈশবের স্বপ্ন ছিল, একদিন তিনি বড় চিকিৎসক হয়ে সাতক্ষীরার মানুষের জন্য কিছু করবেন, যাতে অর্থের অভাবে কেউ বিনা চিকিৎসায় মারা না যায় বা পঙ্গুত্ববরণ না করে।

তিনি বলেন, “স্বাধীনতার চেতনাকে ধারণ করেই আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি। আমাদের দেশে এখনো অনেক মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। বিশেষ করে এই সাতক্ষীরা জেলা রাজধানী থেকে দূরে হওয়ায় উন্নত চিকিৎসা সেবা পেতে অনেকেই বঞ্চিত হন। সেই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন, যাতে গরিব, অসহায় ও দুস্থ মানুষরা চিকিৎসা থেকে বঞ্চিত না হন।”

এই মেডিকেল ক্যাম্পে ডা. মাহমুদুল হাসান পলাশ নিজেই রোগীদের সেবা দিয়েছেন, রোগ নির্ণয় করেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে মেরুদণ্ড ও হাড়-জয়েন্টের সমস্যায় ভুগতে থাকা রোগীদের জন্য তার এই সেবা আশীর্বাদ হয়ে এসেছে।

এছাড়া, নারী রোগীদের জন্য গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মানছুরা ইয়াসমিন সম্পা বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। গর্ভকালীন জটিলতা, প্রসূতি সংক্রান্ত সমস্যা ও অন্যান্য গাইনি সমস্যায় আক্রান্ত অনেক রোগী এই ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। এক রোগী, আসিফুর রহমান, যিনি দীর্ঘদিন ধরে কোমর ও মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন, তিনি বলেন, “আমি কখনো ভাবিনি এত সহজে ভালো মানের চিকিৎসা পাব। ডা. মাহমুদুল হাসান পলাশের পরামর্শ ও চিকিৎসা পেয়ে আমি সত্যিই উপকৃত হয়েছি।”

ডা. মাহমুদুল হাসান পলাশ বলেন, “রমজান মাস আমাদের কাছে সংযমের মাস, দানশীলতার মাস। আর স্বাধীনতা দিবস আমাদের শিখিয়েছে মুক্তি ও মানবতার কথা। আমি মনে করি, আজকের দিনে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারা আমার জন্য সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর আমরা সেই অধিকার নিশ্চিত করতে সবসময় গরিব-অসহায় মানুষের পাশে থাকব।”

সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে তারা এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের সংখ্যা বাড়াবে, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ডা. মাহমুদুল হাসান পলাশের ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী পেলেন চিকিৎসা সেবা

আপডেট সময় : 10:02:21 pm, Thursday, 27 March 2025