সাতক্ষীরা 4:38 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দেবহাটার পাইকপাড়ায় জোর পূর্বক মন্দিরসহ জমি দখলের চেষ্টায় আদালতে মামলা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:38:38 pm, Thursday, 20 March 2025 160 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার পাইকপাড়া জগন্নাথপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে জোর পূর্বক মন্দিরসহ জমি দখল করার চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

আদালতে দাখিলকৃত মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দেবহাটার পাইকপাড়া  জগন্নাথপুর গ্রামের মৃত সুধীর রায়ের পুত্র তপন কুমার রায়(৬০) এর বসত বাড়ি ও মাছের ঘেরসহ তাদের পাইকপাড়া রাধাকৃষ্ণ কালীমাতা মন্দিরের জমি নিয়ে  প্রতিপক্ষ একই গ্রামের বাবুরালী গাজীর পুত্র জামাল ফারুক (৪৫) ও মাহামুদুল হাসান (৪৮) এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে দেওয়ানী আদালতে মামলা করেও সুরাহা না হওয়ায় গত ৩ মার্চ বিবাদীরা জোর পূর্বক দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে উক্ত মন্দিরসহ বাড়িঘর ও মাছের ঘের জবরদখল করার পায়তারা করতে থাকে। এসময় তপন কুমার রায় ও তার পরিবারের অন্যান্যদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে চলে যায় এবং পরবর্তীতে সুযোগ পেলে আবারো জবরদখল করবে বলে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় তপন কুমার রায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিঃ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায়  পিটিশন ৩৩৩ /২৫ নম্বর মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি দেবহাটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং দেবহাটা সহকারী কমিশনার ভূমি দেবহাটাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন।আদালতের আদেশ মোতাবেক পুলিশ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করলে প্রতিপক্ষ জামাল ফারুক ও মাহামুদুল হাসান আরো ক্ষিপ্ত হয়ে মন্দিরের সকল কার্যক্রম বন্ধ করার জন্য হুমকি প্রদর্শন করেছেন বলে স্হানীয় বিধান,ইরুলাল রায়,প্রভাষ রায় ও তপনসহ এলাকাবাসী জানিয়েছেন।তারা আরও জানান-এ ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গসহ বড় ধরনের সংঘর্ষ বাধতে পারে।এঘটনায় সংখ্যালঘু ওই পল্লীর বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতার আশংকায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটার পাইকপাড়ায় জোর পূর্বক মন্দিরসহ জমি দখলের চেষ্টায় আদালতে মামলা 

আপডেট সময় : 08:38:38 pm, Thursday, 20 March 2025