সাতক্ষীরা 1:15 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন মহলে ক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:21:14 pm, Tuesday, 24 December 2024 180 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিশেষ প্রতিনিধি :সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলার কর্মরত সাংবাদিক সমাজ, সুশীল সমাজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কন্ঠ, ডেইলি টাইমস অফ বাংলাদেশ ও যশোর থেকে প্রকাশিত রুপান্তর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি আতাউর রহমানকে হত্যাচেষ্টা মামলার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। স্থানীয়দের ভাষ্যমতে হত্যাচেষ্টার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। মামলার আসামি রমজান আলী সরদার বিগত স্বৈরাচার সরকারের লালিত সন্ত্রাসী। তাই তাদের কাছ থেকে বিশেষ অর্থের সুবিধা পেয়ে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বলেও দাবী সাধারণ মানুষের।

সাংবাদিক নেতাদের দাবি, অবিলম্বে সন্ত্রাসী বাহিনীর সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়, তাহলে আমরা সাংবাদিক সমাজ থানা কম্পাউন্ডে গিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করব।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদের ২য় তলায় সাংবাদিক আক্তারুল ইসলাম এবং আতাউর রহমান ছেলে মেয়ের জন্ম নিবন্ধন ও ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে গেলে সন্ত্রাসী রমজান সাংবাদিক আক্তারুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে প্রাণনাশের চেষ্টা চালায়। এরপর তাকে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় ফেলে রেখে যায় ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। একইসাথে তার কাছ থেকে লক্ষাধিক টাকার স্বর্ণের আংটি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তবে এবিষয়ে তালা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান এপ্রতিবেদককে আশ্বস্ত করে বলেন, অতি শীঘ্রই আসামি রমজান কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে। আপনাদের সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন মহলে ক্ষোভ

আপডেট সময় : 09:21:14 pm, Tuesday, 24 December 2024