সাতক্ষীরা 2:35 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

কপিলমুনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৭০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:46:27 pm, Friday, 3 May 2024 197 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-পাইকগাছা উপজেলার কপিলমুনিতে খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার যৌথ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমানের নেতৃত্বে কপিলমুনি বাজারের অভিযানকালে এ জরিমানা আদায় করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন,কুশিয়ারা চা নকল পেকেটে বাজারজাত,ইন্ডিয়ান মোড়কে দেশীয় খাদ্যপণ্য প্যাকিং করে বাজারজাত করায় কমলা ষ্টোর এর স্বাত্তাধীকারী রামপ্রসাদ দত্ত ও তাপস চন্দ্র সেন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪/৪৫ ধারায় ৬০ হাজার টাকা ও মদন মোহন চানাচুর ফ্যাক্টরীর মালিক গোপাল দত্ত কে একই আইনের ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও সেফ ফুড ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল বলেন, মাঠ পর্যায়ে খাদ্যের গুণগত মান যাচাই বাছাই এর অংশ অনুযায়ী খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার যৌথ অভিযান কপিলমুনি বাজারে পরিচালিত হয়েছে। এসময় কমলা ষ্টোর ও মদন মোহন চানাচুর এই দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত প্যাকেটসমূহ কপোতাক্ষ নদের তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে কথা বিবেচনা করে এ অভিযান অব্যাহত থাকবে।এসময় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কপিলমুনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : 08:46:27 pm, Friday, 3 May 2024