পিছিয়ে পড়া নারীদের নিয়ে সামাজিক সচেতনতা মূলক কাজ করে আসছে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা।
- আপডেট সময় : 09:30:14 pm, Friday, 8 March 2024 265 300 বার পড়া হয়েছে

ব্যুরো প্রধান খুলনা মোঃ বাবুল সানাঃ উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা তালা উপজেলা বিভিন্ন ইউনিয়ন এ পিছিয়ে পড়া নারী দের নিয়ে সামাজিক সচেতন মূলক কাজ করে আসছে।তার ই ধারাবাহিকতায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার এএলআরডি এর পক্ষ থেকে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে তালা উপজেলা চত্বরে শোভাযাত্রা শেষে আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা
নির্বাহী অফিসার জনাবা আফিয়া শারমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সরদার জাকির হোসেন উক্ত অনুষ্ঠান টি সভাপতিও করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাশ।উক্ত অনুষ্ঠান টি পরিচালনা করেন নাগরিক উদ্যোগ এর একাউন্ট এণ্ড এডমিন অফিসার মধুসূদন দাশ উক্ত অনুষ্ঠান বক্তারা নারীর সমান অধিকার ও সুযোগে এগিয়ে নিতে হোক বিনিয়োগ এ নিয়ে আলোচনা করা হয়।আরো উপস্থিত ছিলেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার মনিশঙ্কর হালদার ও সুদেব সরকার প্রমুখ






























